খুলনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
খুলনা মহানগরী থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার গভীর রাতে নগরীর দৌলতপুর থানার দেয়ানা মধ্যপাড়া এলাকা থেকে আব্দুর রহিম (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৬ খুলনার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ রহিমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
