২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পাওয়ার টিলারের ধাক্কায় ইউনিয়ন পরিষদের এক সাবেক চেয়ারম্যান নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:43 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

নিহত খাইরুল ইসলাম নান্টু (৪৫) উপজেলার চৌডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বিরামপুর গ্রামে তার বাড়ি।

বৃহস্পতিবার সকালে উপজেলার বেলাল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসি এস এম বজলুর রশিদ সাংবাদিকদের জানান, খাইরুল  সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বেলাল বাজার যাচ্ছিলেন। এ সময় বাজার এলাকায় একটি পাওয়ার টিলার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে খাইরুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।