২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ‍কিশোরের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 04:00 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে কালিগঞ্জের নুরু মার্কেটে একটি নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে মো. আকাশের (১৭) লাশ উদ্ধার করা হয়। গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে তাকে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

সোমবার রাতের কোনো এক সময় আকাশকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।