২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়া উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

হরতালে নাশকতায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বেড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল বাসেত খানকে (৫৫) গ্রেপ্তার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

বেড়া থানার ওসি আব্দুল হাই সরকার জানান, হরতালে নাশকতায়  জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার রাত ৯টার দিকে বেড়া পুলিশ উপজেলা জামায়াত নেতা আব্দুল বাসেত খানকে আলহেরা একাডেমি থেকে গ্রেপ্তার করেছে।