২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গাড়ি ভাংচুর, গ্রেপ্তার ২

হরতালে সড়ক অবরোধ করে অটোরিকশা ভাংচুরের অভিযোগে নাটোর শহরে দুই যুবদলকর্মীকে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার দুপুরে তেবাড়িয়া মহল্লা থেকে আটকরা হলেন স্থানীয় জালাল হোসেন (২৫) ও শান্ত রহমান (১৯)।

পরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, হরতাল সমর্থকরা শহরের তেবাড়িয়ায় নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে পাঁচটি অটোরিকশা ভাংচুর করেছে।

এ সময় পুলিশ হাতেনাতে এই দুই যুবককে আটক করে।