২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবদল ও শিবিরের ৩ কর্মী গ্রেপ্তার

পুলিশের উপর হামলার মামলায় সিরাজগঞ্জে যুবদল ও শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সদর থানার এসআই আফজাল হোসেন বলেন, সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন জেলা শহরের মাহমুদপুর মহল্লার যুবদলকর্মী কায়েস ওরফে ভুলু (৩২), শহিদগঞ্জ মহল্লার শিবিরকর্মী আরিফুল ইসলাম ফাহিম (২৫) ও সয়াধানগড়া উত্তরপাড়ার শিবিরকর্মী আশরাফুল ইসলাম সবুজ (২৪)।

এসআই আফজাল আরো বলেন, সম্প্রতি হরতাল চলাকালে শহরের চামড়াপট্টি এলাকায় বিএনপি-জামায়াত ও পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলতি দিয়ে ছোড়া মারবেলের আঘাতে পুলিশ কনস্টেবল বেলালের চোখ নষ্ট হয়ে যায়।

গ্রেপ্তার তিনজনই ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি বলেন তিনি।