রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নবনির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার দুপুরে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বুধবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
