২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা ‘উদ্ধারের’ দাবিতে জয়পুরহাটে হরতাল চলছে

জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলামকে ‘উদ্ধারের’ দাবিতে জয়পুরহাটে ১৮ দলীয় ঐক্য জোটের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 07:55 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

সকাল থেকে হরতালকারীরা শহরের প্রধান সড়কে খ- খ- মিছিল বের করে।

সকাল সাড়ে ৮টায় শহরের জিরো পয়েন্টে পিকেটাররা যান চলাচলে বাধা দিলে পুলিশ তাদের বাধা দেয়।

জয়পুরহাট থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে রিকশাসহ হালকা যানবাহন চলছে।

কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান সদর থানার ওসি (তদন্ত) খায়রুল বাশার।

গত ১১এপ্রিল রাত ১২টায় নজরুল ইসলামকে তার বাড়ি থেকে বিশেষ বাহিনীর পরিচয় দিয়ে কিছু লোক নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে।

এ ঘটনায় কোন মামলা না হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।