২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জেল খেটে দেশে ফিরেছেন আট যুবক

ভাল কাজের আশায় অবৈধভাবে ভারতে যাওয়ার পর কেরালার কারাগারে এক বছর সাজা খেটে দেশে ফিরেছেন আট যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 04:50 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রোববার সন্ধ্যায় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

এই আটজন হলেন- আলী হোসেন (২৫), আজমল হোসাইন (২৩), মহিদুর ইসলাম (২৪), ইয়াসিন আলী (২০), চঞ্চল আলী (২৪), রেজাউল (৪৫), মহব্বত আলী (২৭) ও মিজানুর রহমান (৩০)।

তাদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাল কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে যান ওই আট যুবক।

কেরালায় ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর সে দেশের আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তদের এক বছরের কারাদণ্ড দেয়।

এরপর তাদের ঠাঁই হয় ত্রিবন্দম কারাগার। সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা হয়।

রোববার সন্ধ্যায় সীমান্তের চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে  ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরে আসেন। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফিরে আসা রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মতো আরো শতাধিক বাংলাদেশি ত্রিবন্দম সেন্ট্রাল জেলে সাজার মেয়াদ শেষ করলেও দেশে ফিরতে পারছেন না।