২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ১

সাভারে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার বিকালে পুলিশ সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লা থেকে শেখ তৈহিদুল ইসলাম রিপনকে (১৬) গ্রেপ্তার করে। তার বাবার নাম শেখ ফরিদ।

রিপন ওই এলাকার স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে রিপন ঘরে একা পেয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

মেয়েটি তার বাবা-মাকে এ ঘটনা জানালে তারা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানান। তিনি সাভার থানাকে এ ঘটনা জানালে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেয়েটির কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে পুলিশ বিকালে আড়াপাড়া এলাকায় অভিযান চালায়। কিন্তু রিপনকে না পেয়ে পুলিশ তার মাকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে ডেকে এনে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।