চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
বন্দরনগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মো. সেলিম (৩২) খুলশী থানা এলাকার মৃত মো. শফি মিয়ার ছেলে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে খুলশী থানার ঝাউতলার নালাপাড়া এলাকায় মদ পান করে মাতলামি করছিল সেলিম। পরে সে এলাকার কিছু যুবকের সঙ্গে মারামারিতে জড়ায় বলে শুনেছি।
গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে সেলিমকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে দুপুরে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জয়নাল আবেদিন জানান, সেলিমের শরীরে ধারালো অস্ত্র ও লাঠির আঘাত ছিল।
