চাঁপাইনবাবগঞ্জে গাড়ির সিটের নিচ থেকে ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে একটি প্রাইভেটকার থেকে ১ হাজারেরও বেশি বোতল ফেনসিডিলসহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, গাড়ির সিটের নিচে বিশেষ কায়দায় ১ হাজার ৩৮ বোতল ফেন্সিডিল লুকানো ছিল।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পৌর এলাকার নামোটিকরামপুর মহল্লায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় সদর থানা পুলিশের একটি টহল দল।
এ সময় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের মো. ধুলু (২৯) ও বরিশালের উজিরপুর থানার ডহারপাড়া গ্রামের মো. শাহীনকে (২৮) গ্রেপ্তার করা হয়।
ফেন্সিডিল নিয়ে গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল বলে ওসি জানান।
