মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়াতে রুল
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা কেন ৬৫ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হক এই রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, সংস্থাপন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
শুনানিতে হাসনাত কাইয়ুম বলেন, ২০০৬ সালে প্রধানমন্ত্রীর দপ্তর সরকারি চাকরিরত মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার জন্য সুপারিশ করে। সে সময় মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ছিলো ৫৭ বছর। এরপর দুই দফায় তা বাড়িয়ে ৬০ বছর করা হয়। এর মধ্যে সাধারণের অবসরসীমাও বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে।
“অন্যদিকে সরকারি চাকরিতে প্রবেশের সীমাও মুক্তিযোদ্ধাদের বেশি। তাই অবসর সীমাও তার সঙ্গে সামঞ্জস্য রেখে করা উচিত বলে আমরা মনে করি।”
উভয় পক্ষের কথা শোনার পর আদালত রুল জারি করে।
