২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৫ জেলের কারাদণ্ড

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার সন্ধ্যায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান এই সাজা দেন।

দণ্ডিতরা হলেন মো. ফারুক (২০), মো. হাবিব (১৮), সোহেল (১৮), মো. তারেক (১৮) ও মানিক বেপারী (২০)। এরা চাঁদপুর সদরের পশ্চিম জাফরাবাদ এবং শহরের বড়স্টেশন এলাকার বাসিন্দা।

ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ি বুধবার দিনভর মেঘনা নদীতে এই অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারকালে পাঁচ জেলেকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

অভিযানকালে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল এবং দুইটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারের সময় পুলিশের সদর সার্কেলের এএসপি সৈকত শাহীন, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।