২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমটিএ এলাকায় গোলার বিস্ফোরণ, মহিলা নিহত

বান্দরবানে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় গোলার বিস্ফোরণে এক মহিলা নিহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার বান্দরবানের সুয়ালকে বাংলাদেশ মিলিটারি ট্রেনিং একাডেমি (বিএমটিএ) এলাকায় নিহত জন্নাত আরার (২৮) বিস্তারিত পরিচয় তাক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বান্দরবান থানার ওসি মো. ইমতিয়াজ আহামেদ বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় অবিস্ফোরিত থাকা কোনো গোলার বিস্ফোরণ হয়ে জন্নাত আরার মৃত্যু হয়।

বিএমটিএ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও অনেকে গোপনে প্রবেশ করে বলে স্থানীয়রা দাবি করছে।