সিলেটে হরতাল মঙ্গলবার
শহীদ মিনারে হামলা, সংঘর্ষ, হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির দুই নেতার জামিন না হওয়ায় মঙ্গলবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা যুব ও ছাত্রদল।
বিচারক আবু সৈয়দ মো. দিলজার হোসেন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর তাৎক্ষণিকভবে আদালত চত্বরে মিছিল সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মঙ্গলবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
গত ২২ ফেব্রুয়ারি ‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসির দাবিতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি চৌহাট্টায় আসার পর মিছিলকারীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালায় এবং জাতীয় পতাকায় আগুন দেয়।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক কলেজ ছাত্র নিহত হন। আহত হন শতাধিক।
এ ঘটনায় ৭০ জনের নামোল্লেখ করে এবং পাঁচ হাজার অজ্ঞাত পরিচয় লোককে আসামি করে কোতোয়ালি থানায় দ্রুত বিচার ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা হয়।
এর আগে এ মামলা দুটিতে উচ্চ আদালত থেকে জামিন নেন শাহরীয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদী।
