২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠিত

খুলনা নগরীতে ভারতীয় হাইকমিশনারের গাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার সন্ধ্যায় এ কমিটি গঠিত হয় বলে নিশ্চিত করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহ মোহাম্মদ আওলাদ হোসেন।

তিনি বলেন, দুই সদস্যের এ কমিটিকে ১৬ এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদারের নেতৃত্বে কমিটির অপর সদস্য হলেন সহকারী কমিশনার (ডিবি) টি এম মোশাররফ হোসেন।

এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন শনিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, “তদন্তে কী ফল আসে, তা দেখার অপেক্ষায় আছি আমরা।”

শুক্রবার রাতে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরনের গাড়ির অদূরে দুর্বৃত্তরা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন আহত হয়।

পঙ্কজ শরন খুলনা চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।