২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পুলিশ কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ

নড়াইলে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

নড়াইল সম্মিলিত সাংবাদিক জোট এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার বেলা ১১ টার দিকে সাংবাদিকের উপর হামলাকারী হাইওয়ে পুলিশ কর্মকর্তা এস আই মো. হুমায়নের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল শহরের রুপগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে।

এর আগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সাংবাদিকসহ সবর্স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষী পুলিশ কমর্কতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির  ব্যবস্থা গ্রহণ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ দিকে ঘটনার তদন্ত করতে হাইওয়ে পুলিশ পশ্চিমাঞ্চলের সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন নড়াইলে অবস্থান করছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধর্তন কর্তৃপক্ষের নিদের্শে বিষয়টি তদন্ত করতে এসেছি।”

গত  ৯ এপ্রিল বিকেলে হাইওয়ের পুলিশের সদস্যরা নড়াইল যশোর সড়কের তুলারামপুর নামক স্থানে নসিমন থেকে চাঁদা নিচ্ছিলেন। এ সময় এস এ টিভির সাংবাদিক সাজ্জাদ হোসেন টিপু সেই দৃশ্য ধারণ করেন। এতে এস আই হুমায়ুন ক্ষিপ্ত হয়ে সাংবাদিক টিপুকে লাঞ্ছিত এবং তার ক্যামেরা ভাংচুর করেন।