২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নিহত ট্রাকচালকদের পরিবারকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

বিরোধী দলের হরতালে নিহত পাঁচ জন ট্রাক চালক ও সহকারীকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 11:58 AM

Updated : 25 Apr 2022, 06:36 PM

এই পাঁচ জন বিএনপি-জামায়াতের হরতালের সময় সহিংসতায় ফেনী ও খুলনায় নিহত হন।

প্রধানমন্ত্রী শনিবার সকালে গণভবনে নিহতদের পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দিয়েছেন।

নিহত নূর মোহাম্মদের স্ত্রী বিলকিস বেগম পাঁচ লাখ টাকার সেভিংস সার্টিফিকেট এবং মোহাম্মদ সোহানের স্ত্রী পলি খান, আব্দুর রাজ্জাক হাওলাদারের স্ত্রী সায়রা বেগম ও আরশাদ আলী দেওয়ানের বাবা মোজাম্মেল হককে দুলাখ টাকার চেক দেয়া হয়।

নিহত ট্রাকচালক শহীদুল ইসলামের স্ত্রী আয়েশা খাতুনের কাছে দুই লাখ টাকার চেক খুলনার জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হবে।

আর্থিক সহায়তার চেক হস্তান্তরের সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন।