২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের মিছিলে হামলা

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের হরতালবিরোধী মিছিলে হামলা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের ষোলঘর এলাকায় এ হামলা হয়।

এ ঘটনায় আটক আজিজুল হক মাসুক জামায়াতকর্মী বলে দাবি করেছে পুলিশ। তিনি শহরের চাইল্ড কেয়ার একাডেমির শিক্ষক।

জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক ওবায়দুর রহমান কোবাদ অভিযোগ করেন, হরতালবিরোধী মিছিল নিয়ে শহরের ষোলঘর এলাকা দিয়ে যাওয়ার সময় জামায়াতের মালিকানাধীন চাইল্ড কেয়ার একাডেমির ভবন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই মুক্তিযোদ্ধা আহত হন।

সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আউয়াল জানান, আজিজুল হক মাসুককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।