বগুড়ায় যুবদল কর্মীর কারাদণ্ড
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে পিকেটিং করে ‘স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত’ করার অভিযোগে বগুড়ার ধুনটে এক যুবদলকর্মীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে আবদুর রাজ্জাক নামের ওই কর্মীকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এর প্রতিবাদে ধুনট উপজেলায় বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
এ কারণে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।
তবে উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুর রহমান মামুন অভিযোগ করেন, থানা মসজিদ থেকে একটু দুরে রাজ্জাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশ তাকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়।
