২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পুলিশের হাতে সাংবাদিক  লাঞ্ছিত

বেসরকারি এস এ টেলিভিশনের  নড়াইল  প্রতিনিধি  সাজ্জাদ হোসেন  টিপু হাইওয়ে  পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 05:09 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নড়াইল-যশোর সড়কের তুলারামপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় হাইওয়ে পুলিশ সদস্যরা তার ক্যামেরাও ভাংচুর করে।

সাংবাদিক টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  তুলারামপুর হাইওয়ে পুলিশের এস আই হুমায়ুন সহ কয়েকজন কনষ্টেবল এক নসিমন চালকের কাছ থেকে ঘুষ নিচ্ছিল। এ দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গেলে এস আই হুমায়ুন তাকে লাঞ্ছিত করে এবং তার  ক্যামেরাটি ভেঙ্গে ফেলে।

হাইওয়ে পুলিশের এস আই হুমায়ুন ক্যামেরা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সাংবাদিকের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়েছে।

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু বলেন, আগামী ২৪ ঘটনার মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।