ঝালকাঠীতে ১৩ দোকান ভস্মীভূত
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অন্তত ১০ জন আহত হয় ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার পুটিয়াখালি মীরেরহাট বাজারে এ অাগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলাম দবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের পশ্চিম সারির একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের জুতা, কসমেটিক্স, মোবাইলফোন, ফটোকপি ও ঔষধের দোকানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।
