চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ পিকেটারের দণ্ড
চাঁপাইনবাবগঞ্জে চার পিকেটারকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের নয়াগোলা এলাকায় সড়ক অবরোধ ও যানবাহন
এরা হলেন- সাদ্দাম হোসেন (২৩), রায়হান আলী (১৮), মিলন আলী (১৬) ও আবু তালেব (১৬)।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত ফারজানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে সাদ্দাম ও রায়হানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মিলন ও আবু তালেবকে পাঁচশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন কবির।
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।
