২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালে গাজীপুরে বিদ্যুতের খুঁটি ও পাথর ফেলে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে হরতাল সমর্থকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 05:49 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মো. গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ৬টা থেকে কোনাবাড়ি এলাকায় বিপুল সংখ্যক হেফাজত কর্মী জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। এরপর তারা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়।

“অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।”

ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে চলছে বলে তিনি জানান।

লংমার্চে বাধা দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে সোমবার সারা দেশে এই হরতাল ডাকে হেফাজতে ইসলাম।