২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধী মিছিল শাহবাগে  

হেফাজতে ইসলামের ডাকা সোমবারের হরতাল প্রত্যাখ্যান করে মিছিল করেছে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে ঘুরে মিছিলটি মঞ্চে ফিরে আসে।

কথিত ‘নাস্তিক ব্লগারদের’ শাস্তিসহ ১৩ দফা দাবিতে শনিবার শাপলা চত্বরের সমাবেশ থেকে ৮ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম।

অন্যদিকে হরতাল প্রত্যাখ্যান করে একইদিন সারাদেশে জাতীয় পতাকা মিছিল কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ। এছাড়া জামায়াত নিষিদ্ধসহ অন্যান্য দাবিতে আগামী ৯ এপ্রিল সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটও ডেকেছে তারা।

শনিবার সন্ধ্যায় শাহবাগের সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হরতাল প্রতিরোধের ডাক দিয়ে বলেন, “কীটপতঙ্গতুল্য হেফাজতিরা ৮ এপ্রিল হরতাল ডেকেছে। আমরা এই হরতাল প্রতিহত করবো। যে জাতীয় পতাকাকে তারা অপমান করেছে, সেই জাতীয় পতাকা নিয়েই আমরা তাদের প্রতিরোধ করব।”

পুরনো খবর:

সংহতি প্রকাশকারী ঢাবি শিক্ষকদের প্রত্যাখ্যান