২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংহতি প্রকাশকারী ঢাবি শিক্ষকদের প্রত্যাখ্যান

হেফাজতে ইসলামীর  আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 03:03 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

শাহবাগে সমাবেশের সঞ্চালক ব্লগার মারুফ রসুল বলেন, “আমরা জানতে পেরেছি, হেফাজতের সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০জন শিক্ষক যোগ দিয়েছে। তরা সেখানে সংহতি প্রকাশ করেছে। একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। মুক্তিযুদ্ধের পর তাদের ১৩জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

“আমরা জানি না, এই শিক্ষকরা কারা? তবে আমরা এই কুলাঙ্গার শিক্ষকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”