এইচএসসি পরীক্ষা: চাঁদপুরে শিক্ষকসহ বহিষ্কার ৩
চাঁদপুরের কচুয়া উপজেলায় রোববার এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এক শিক্ষকসহ দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মো. সেলিম হোসেন মিয়াজী ও ওই কলেজের পরীক্ষার্থী মো. শাহজালাল ও আকলিমা আক্তারকে অসাদুপায় অবলম্বনের দায়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক সেলিম হোসেনকে চলমান পরীক্ষা থেকে অব্যাহতি ও দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
