২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

হেফাজতে ইসলামের ডাকা সোমবারের হরতালে পূর্ব নির্ধারিত পরীক্ষা নেবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 12:33 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পার্ট-৪-এর (সপ্তম সেমিস্টার) পরীক্ষা যথারীতি সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, এ বিষয়ে ৬৫ জন পরীক্ষার্থী রয়েছে এবং ঢাকার একমাত্র কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।