জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাসের সুপারিশ করেছে শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
07 Apr 2013, 10:55 AM
Updated :
23 Aug 2022, 10:31 AM
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরেই শ্রম আইন সংশোধনের কথা চলছে। আগামী বাজেট অধিবেশনে বিলটি পাসের সুপারিশ করেছে কমিটি।
সংশোধনের প্রক্রিয়া মন্ত্রণালয় ‘প্রায় শেষ’ করে ফেলেছে বলেও জানান ইসরাফিল।
তিনি আরো বলেন, “শ্রমিক সংগঠনগুলোর দীর্ঘ দিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন হওয়া প্রয়োজন।”
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০০৬ সালে প্রণীত এই আইনের বেশকিছু ধারা সংশোধন করার হবে বলে বলা হয়েছিলো। এই আইন সংশোধনে মালিক-শ্রমিক-সরকারের প্রতিনিধি সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় কমিটিও গঠন করা হয়।
তৈরি পোশাক খাতে ট্রেড ইউনিয়নে নন-ট্রেড শ্রমিক নেতার অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিষ্ঠানে সেফটি কমিটি গঠন করা, তিনশ' বা ততোধিক কর্মী নিযুক্ত এমন প্রতিষ্ঠানে শ্রমকল্যাণ কর্মকর্তা নিয়োগ দেওয়া, এক হাজারের বেশি শ্রমিক থাকলে হাসপাতাল স্থাপন, সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাধ্যতামূলক গ্রুপ বিমা চালু করা, ঝুঁকিপূর্ণ কাজে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশকিছু বিষয়ে সংশোধনের দাবি করা হয়েছে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে।
শ্রমিক সংগঠনগুলোর দাবির প্রসঙ্গে ইসরাফিল আলম বলেন, “কমিটি মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছে।”
মো: ইসরাফিল আলমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মো. শহীদুজ্জামান সরকার এবং রওশন জাহান সাথী।
জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাসের সুপারিশ করেছে শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
নিজস্ব প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১০:৫৫, ৭ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩১, ২৩ আগস্ট ২০২২