২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ঘুমন্ত কিশোরের গায়ে এসিড

সিরাগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত এক কিশোরের মুখ ও শরীর এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 06:36 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

শনিবার রাতে উল্লাপাড়ার এই ঘটনায় আক্রান্ত আলাউল (১৫) বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসাপাতালে চিকিৎসাধীন।

আলাউল উপজেলার দুর্গানগর ইউনিয়নের চরনন্দনগাঁতি গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। সে খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

আলাউলের ভাই আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ঘরে ঘুমিয়েছিল আলাউল। দুর্বৃত্তরা সিঁদ কেটে ঢুকে ঘুমন্ত আলাউলের ওপর এসিড ছুড়ে পালিয়ে যায়।

আলাউলের চিৎকারে ঘরের অন্যরা উঠে পড়েন, তারা আলাউলকে বিছানায় কাতরাতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যান।

কী কারণে এডিস ছোড়া হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি আলাউলের পরিবারের সদস্যরা।

তবে তার বড়ভাই আব্দুর রহমান বলেছেন, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস জানিয়েছেন, তারা ঘটনাটি জেনেছেন, তবে আনুষ্ঠানিক অভিযোগ তারা এখনো পাননি।