মিরপুরে পেট্রল বোমা ও ককটেল উদ্ধার
রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকার একটি কবরস্থানের পাশ থেকে ৭টি পেট্রল বোমা এবং ৭টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৪ এর কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে চারটার দিকে পাইকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশে একটি কলাবাগান থেকে বোমা এবং ককটেলগুলো উদ্ধার করা হয়।
বোমা এবং ককটেলগুলো তাজা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
