২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে খালেদা

দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার রাত ৯টা ২৫ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হয়।

এ বৈঠকের পর ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিরোধী দলীয় নেতা।

বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, হেফাজতে ইসলামের লং মার্চ কর্মসূচি, আটক নেতাদের বিরুদ্ধে মামলা ও ঢাকায় ১০ এপ্রিলের পূর্বঘোষিত সমাবেশ নিয়ে আলোচনা হবে।

স্থায়ী কমিটির এ বৈঠকে আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন।

পুরনো খবর:

জোট নেতাদের ডেকেছেন খালেদা