জোট নেতাদের ডেকেছেন খালেদা
হেফাজতে ইসলামের লংমার্চ এবং তার পাল্টায় অবরোধ ও হরতাল নিয়ে উত্তেজনার মধ্যে ১৮ দলীয় জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
শনিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি এই বৈঠক হবে।
১৮ দলের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া।
১৮ দলীয় জোটের শীর্ষনেতোদের বৈঠকের আগে খালেদা জিয়া দলীয় নেতাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জনি জানান।
নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দাবিতে লংমার্চ করে শাপলা চত্বরে সমাবেশ করছে হেফাজতে ইসলাম।
ওই সমাবেশ থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চ বন্ধ করা দেয়ার দাবি জানানো হয়েছে।
হেফাজতের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিএনপি। সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন ও সাদেক হোসেন খোকাও সংহতি জানিয়েছেন।
হেফাজতের ১৩টি দাবির মধ্যে রয়েছে- ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।’
হেফাজতের লংমার্চের বিরোধিতা করে সেক্টর কমান্ডারস ফোরামসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে।
একই সময়ে অবরোধের ডাক দেয় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চও।
