সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দু’দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দু’দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৩৫)। তার বাড়ি ঢাকার শনির
শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন জানান, গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার ভাড়া করে শ্বশুর বাড়ি নোয়াখালী জেলার রামগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মোহাম্মদ আলী।
শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় স্থানীয় লোকজন পাশের খাদে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখ উপড়ানো ছিল।
পরে নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করে।
ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে।
