ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৫ জামায়াত কর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যা মামলায় জামায়াত ইসলামীর পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে।
এরা হলেন- তাহেনহুদা ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুল মজিদ ও আব্দুস সাত্তার ফারাজী।
এতে ২২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ। এ মামলায় জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ হত্যা মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ওসি জানান।
