২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে সমাবেশের মঞ্চ করছে হেফাজত

মতিঝিল শাপলা চত্বরে শুক্রবার মধ্যরাত থেকে অবস্থান নিয়ে মঞ্চ নির্মাণ করছে হেফাজতে ইসলামের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাপলা চত্বরে জড়ো হয়ে হেফাজতে ইসলামের স্বেচ্ছাসেবকরা শনিবারের সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ করছেন।

শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে ঢাকামুখী লংমার্চ এবং শনিবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

সরকারের পক্ষ থেকে সংগঠনটির কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও ঢাকায় আসার পথে বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ করছে হেফাজত।

লংমার্চ করে এসে শনিবার মতিঝিলের সমাবেশে যোগ দেয়ার কথা থাকলেও হেফাজত ইসলামের প্রায় এক লাখ নেতাকর্মী এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন বলে দাবি করেছেন সংগঠনের নেতারা।

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল পালন করছে। বামপন্থী দলগুলোর এ হরতালে সমর্থন রয়েছে।

এছাড়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করছে।

পুরনো খবর:

‘এক লাখ হেফাজত কর্মী ঢাকায়’