২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের সুপারিশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. আব্দুল জলিল মিয়াকে অবিলম্বে অপসারণ করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 04:58 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

এই উপাচার্যের বিরুদ্ধে ‘দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি’র অভিযোগ সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি তদন্ত প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “ইউজিসির রিপোর্টেও বলা হয়েছে, আব্দুল জলিল মিয়া এতটাই দুর্নীতি করেছেন যে তাকে স্বপদে বহাল রেখে সমস্যার সমাধান করা যাবে না। কমিটি তাকে দ্রুত অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে।”

এছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ না দেয়ারও সুপারিশ করা হয় বলে জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।

কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, শেখ আব্দুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, মো. শাহ আলম এবং মু. জিয়াউর রহমান বৈঠকে অংশ নেন।‍