২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যা: জামায়াত-শিবিরের ২ ক্যাডার গ্রেপ্তার

লোহাগাড়ায় পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ দুই জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কোতয়ালী থানা পুলিশ  নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

এরা হলেন- সাদ্দাম (২৬) ও সোয়েব (২৭)। এদের মধ্যে সাদ্দামের বাড়ি লোহাগাড়া এবং সোয়েবের বাড়ি সাতকানিয়ায়।

যুদ্ধাপরাধের মামলায় গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাংচুর ও পুলিশের ওপর হামলা করে জামায়াত-শিবির কর্মীরা। ওই দিন শিবিরের হামলায় এক পুলিশসহ তিন জন নিহত হয়।

পুলিশ জানায়, সাদ্দাম পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হবে।