শ্রীমঙ্গলে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সোনাছড়া চা বাগানে বুধবার এক শ্রমিকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুবল নায়েক (৩০) ওই বাগানের শ্রমিক কানাই নায়েকের ছেলে। তিনি ওই বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিদুল ইসলাম বলেন, বাগান কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে শ্রমিক কলোনির একটি তেঁতুল গাছ থেকে সুবলের লাশ উদ্ধার করা হয়।
“সুরতহাল রিপোর্ট দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে,” বলেন এসআই।
সুরতহাল রিপোর্টে বলা হয়, নিহত যুবকের হাত-পা বাঁধা, মুখে কাপড় ঢোকানো ছিল।
