২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরপথে বিদেশ পাড়ির প্রস্তুতির সময় আটক ১৯

সাগর পথে অবৈধভাবে বিদেশ যাত্রার প্রস্তুতির সময় কক্সবাজারের একটি হোটেল থেকে ১৯ জনকে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 04:40 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা শহরের ঝাউতলা এলাকার একটি হোটেলে এক দালালসহ তাদের আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ফাঁড়ির অধিনায়ক মেজর সরওয়ার-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক দালাল কবির হোসেন (২৫) যশোর জেলার মনিরামপুর এলাকার বাসিন্দা।

আটকদের দুজন জন ফরিদপুর জেলার এবং ১৭ জন সাতক্ষীরা জেলার বাসিন্দা।

আটকদের জিজ্ঞাসাবাদ করে দালাল চক্রকে আটকের চেষ্টা চলছে বলে র‌্যাব জানিয়েছে।