খালেদা হবেন হুকুমের আসামি: কামরুল
হরতালে হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৮ দলীয় জোটের নেতাদের ‘হুকুমের আসামি’ করা হবে বলে জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর বলেন, “বিএনপিসহ ১৮ দলীয় জোটের হরতাল শান্তিপূর্ণ না। এসব হরতালের আগে পরে পরিবহনে ভাংচুর ও আগুন জালানো হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, ভাংচুর করা হয়েছে।”
“হরতাল আহ্বানকারীদের এসব ঘটনার হুকুমের আসামি হিসেবে প্রতিভাত করছি। তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।”
A taxi cab is set on fire at Karwan Bazar ahead of the opposition’s shutdown
মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে ছাত্র-শিবির ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালে আগে সোমবার বেশ কয়েকটি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রাজশাহীতে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।
এর আগের হরতালগুলোতেও দেশের বিভিন্নস্থানে ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতা হয়েছে।
গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও বোমাবাজির অভিযোগে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচবসহ ১৮ দলীয় জোটের নেতাকর্ীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ওইসব মামলায় বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা কারাগারে আটক রয়েছেন।
দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকসহ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা আগামী ১৭ এপ্রিল।
