২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে হাবিপ্রবি’র বাস ভাঙচুর

হরতালের আগের দিন সন্ধ্যায় দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিপ্রবি’র একটি বাস শিক্ষার্থীদের নিয়ে শহরে আসার পথে নয়নপুরে সদর উপজেলা কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে শ্লোগান দিয়ে একদল যুবক বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। আতংকিত শিক্ষার্থীরা এসময় দ্রুত বাস থেকে নেমে আত্মরক্ষা করে।  

হামলাকারীরা বাসে আগুন দেয়ারও চেষ্টা করে। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।