২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে চার গ্রামবাসীকে ‘অপহরণ’

রাঙামাটির লংগদু উপজেলা থেকে চার গ্রামবাসীকে অপহরণের অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

তবে পুলিশ বিষয়টি গ্রামবাসীর কাছে শুনেছে বললেও নিশ্চিত করতে পারেনি।  

শনিবার রাতে সিয়াম্বর চাকমা (৩৮), সুধা শংকর চাকমা (৫৫), কালা সোনা চাকমা (৪২) ও শুভলেন্দু চাকমাকে (৩২) অপহরণ করা হয় বলে অভিযোগ করেন সংগঠনটির নেতা বিনয় কুমার ত্রিপুরা।

রোববার জনসংহতি সমিতির (সন্তু লারমা) কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিভাগের সদস্য বিনয় কুমার ত্রিপুরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য সংগঠনটির (এম এন লারমা) পক্ষকে দায়ী করেন।

তবে এ ব্যাপারে জানতে জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি রূপায়ণ দেওয়ানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লংগদু থানার ওসি রেজাউল হক সাংবাদিকদের বলেন, চার গ্রামবাসী অপহৃত হওয়ার কথা স্থানীয় লোকজন তাকে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রায় দুই বছর আগে জনসংহতি সমিতির (সন্তু লারমা) বেশকিছু নেতাকর্মী সেখান থেকে বেরিয়ে গিয়ে নতুন করে জনসংহতি সমিতি (এম এন লারমা) গঠন করেন।