২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে সিরাজগঞ্জ সদর থেকে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 08:57 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার বেলা দেড়টার দিকে শহরের মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রেজাউর রহমান ফিরোজ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক।

সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ফিরোজকে শহরের মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চার মামলার আসামি ফিরোজকে থানা হেফাজতে রাখা হয়েছে।