২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার সকালে অনন্তপুর গ্রামের স্বর্ণকার পাড়া থেকে সোলাইমানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৭টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, সোলাইমান সুধারাম থানার তালিকার ৩৭ নম্বর সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজি ও মাদক আইনে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ারা রয়েছে।