২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ১৩ কর্মী আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 05:51 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির আট এবং জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়।

সন্দেহভাজন হিসাবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে মাহবুবুর রশীদ জানান।