২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ফখরুলদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

হরতালের কারণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬  নেতাকর্মীর বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

তেজগাঁও থানায় দায়ের করা এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন রাখা হয়েছে।

বৃহস্পতিবার আসামিদের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিঞা আদালতে সময় আবেদন করলে ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন রাখেন।

আবেদনে বলা হয়, “হরতালের কারণে এ মামলার আসামিদের আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়। শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হোক।”

গত বছরের ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা দায়ের করে পুলিশ। একই বছরের ১০ মে মির্জা ফখরুলসহ বিএনপির ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।