২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন লোককবিকে নিয়ে সুনামগঞ্জে উৎসব

রাধারমন দত্ত, হাছন রাজা ও শাহ আবদুল করিম এই তিন কৃতীর গান নিয়ে সুনামগঞ্জে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী লোক উৎসব ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ লোক উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী জানান, প্রথম দিন রাধারমন দত্ত, দ্বিতীয় দিন হাছন রাজা ও তৃতীয় দিন শাহ আবদুল করিম স্মরণে আলোচনা সভা, জীবনী পাঠ ও তাদের রচিত গান পরিবেশন হবে।

লোক উৎসব পৃষ্টপোষকতা করেছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোন।