২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরামপুর থানার ওসি প্রত্যাহার

যশোরের মনিরামপুর থানার ওসি আলী আযম খানকে প্রত্যাহার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার ‘প্রশাসনিক’ কারণে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার সহকারি পুলিশ সুপার রেশমা শারমিন।

শুক্রবার ভোরে মনিরামপুর উপজেলা জামায়াতের আমিরকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে জামাত-শিবির কর্মীদের সংঘর্ষে আনিছুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়। আহত হয় আরো ২০ জন।

উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জয়পুর গ্রামে জামাত-শিবির কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়।